বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
সৌদি আরবের বিভিন্ন গন্তব্য থেকে বাংলাদেশে ফ্লাইট চালু আগ্রহ প্রকাশ করেছে রিয়াদ এয়ার।
রবিবার (১২ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আগ্রহ জানান।
সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎ করেছেন।
মন্ত্রণালয় জানায়, এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের এয়ারলাইন্স রিয়াদ এয়ারের বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার ব্যাপারে সৌদি আরবের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্ত্রী বাংলাদেশের যাত্রী সাধারণের জন্য সৌদি আরবের এয়ারলাইন্স গুলোর সেবার মান আরো উন্নয়নের উপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এয়ারলাইন্সগুলোর সেবার মান দ্রুত উন্নয়নের ব্যাপারে আশ্বাস দেন।
সৌদি আরবের একটি নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স রিয়াদ এয়ার। এটি সৌদি ভিশন ২০৩০ প্রকল্পের অংশ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










